Showing posts with label বড়দিন. Show all posts
Showing posts with label বড়দিন. Show all posts

Sunday, December 24, 2017

বড়দিন ২০১৭

বড়দিন ২০১৭
মুক্তিপ্রকাশ রায়

কিছু লেগে থাকে কাঁটার মুকুটে
কিছু লেগে থাকে পেরেকে
কেউ বলে, কিছু স্নো-ফলে রাখিস
ফাটা ঠোঁটে কিছু দে রেখে
রাজপথে কিছু শুকিয়েও যায়
কিছুটা শুকোয় বর্ডারে
ইতিহাস কিছু মুছেটুছে দেয়
রাজা বা রানির অর্ডারে
মোজার ভিতরে উপহার জমে
পূজাবেদীমূলে ভক্ত
যিশুর জন‍্যে কেঁদে ওঠে শিশু
বলে, ও মা! এ যে রক্ত!

#মুক্তিপ্রকাশরায়