Showing posts with label সুশীলধর্ম. Show all posts
Showing posts with label সুশীলধর্ম. Show all posts

Tuesday, July 4, 2017

সুশীলধর্ম Sushildhormo

সুশীলধর্ম
মুক্তিপ্রকাশ রায়

কোনও দাঙ্গায় মরে না মন্ত্রী
মরে না এমপি-এমএলএ
মোল্লা-পুরুত মরার খবর
এসব কি সহজে মেলে?
নিরাপদে এঁরা সনাতন পথে
সহি ধর্মের দাবা-তে
বোড়ে দিয়ে বোড়ে নিকেশ করেন
হাঘরের হাতে হাভাতে
প্রশাসন না কি ভাবাবেগ রাখি
কঠিন বড়ো এ-অঙ্ক
রাজধর্মের হাত টেনে ধরে
ভোটবাক্সের সংকোচ
পুলিশের কাজ পুলিশ করবে
কেস দেবে লরি-বাইকে
ফেসবুকে লিখে জেলে যাবে কেউ
কেউ বা নিরীহ like-এ
আমিও ভাবছি চুপ থাকা ভালো
খরা-বন‍্যায়, রায়টে
বেহালা বাজাব নিরোর মতন
যদি বা কখনও বাই ওঠে