Showing posts with label সুভাষচন্দ্র. Show all posts
Showing posts with label সুভাষচন্দ্র. Show all posts

Tuesday, January 23, 2018

তেইশে জানুয়ারি ২০১৮

তেইশে জানুয়ারি ২০১৮
মুক্তিপ্রকাশ রায়

অ্যানিমিক, তাই রক্ত দেওয়াটা রিস্কি
RBC কম, শুধু জল-সোডা-হুইস্কি
বাধবে ঝামেলা তুমি ফিরে এলে
এলেবেলে যত আজ A level-এ
বাঙালি এখন বিস্কুট খেলে বলে, আহা ওটা 'বিস্কিট'

বুকে দম নেই , কদম বাড়াব কী করে?
কী ফুল ফোটাব? সারজল নেই শিকড়ে
স্ট‍্যাচু বানালেও কাকে হেগে দেবে
ফ‍্যাসিবাদী বলে কেউ দেগে দেবে
সব তরুণের স্বপ্ন -- কে দেবে ইন্টারনেট ফ্রি করে